ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৮:০২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৮:০২:১৭ অপরাহ্ন
নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৭২ জন
নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৭২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার ( ৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  এই বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশদের দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করার লক্ষ্যে এ বাইসাইকেল প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। 

সাইকেল বিতরণ অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে এই বাইসাইকেল হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান পিপিএম,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,  উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।

বাইসাইকেল বিতরণকালে মোস্তাফিজুর রহমান এমপি বলেন, গ্রাম পুলিশরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বাইসাইকেল বিতরণের ফলে তাঁদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০