ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল পাংশায় প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে মাছ নিধন; বিএনপি নেতা গ্রেপ্তার রামেবি’র উপাচার্যকে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৫:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৫:১৩:৩৫ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় এস্কাফ
রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় এস্কাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টাংগন এলাকার একটি আমবাগান থেকে এসব সিরাপ জব্দ করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যান।

বিজিবি জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর বিজিবি ফাঁড়ির (বিওপি) একটি দল টাংগন এলাকার একটি মাদ্রাসার পাশের আমবাগানে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে ওই বাগানের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে আটকের চেষ্টা করলে তিনি বস্তাটি ফেলে পালিয়ে যান।

পরে বস্তাটি তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। বিজিবির দাবি, জব্দ করা সিরাপগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সিরাপ চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০