রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দামকুড়া থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর হরিপুর এলাকার নাইমুর রহমান (৩২), বাবুল আক্তার ওরফে সোহাগ (২৭) ও জোবাইদ চৌধুরী ওরফে ফাহিম (২২)। তবে আবু সাইদ সজিব ওরফে সবুজ (২৪) পালিয়ে যায়।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা তিনটি মোবাইল ফোন তল্লাশী চালিয়ে দুটি জিমেইল আইডি ও অনলাইন জুয়া-বেটিং-সংক্রান্ত ১৪টি অ্যাপ পাওয়া যায়। এ ছাড়া জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পলাতক সজিবকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :