ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল পাংশায় প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে মাছ নিধন; বিএনপি নেতা গ্রেপ্তার

নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৭:০৯ অপরাহ্ন
নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এঘটনা ঘটে। 

নিহত ওই শিশুর নাম রাব্বি (৩)। সে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছোট ছেলে। 

চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাব্বির মা বাড়ির গৃহস্থালির কাজ করছিলেন। রাব্বি তাঁর বড় ভাইয়ের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে  তাঁর বড় ভাই ছোট ভাইকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে রাব্বি কোনো এক সময় বাড়ির পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায়। দীর্ঘ সময় ধরে বাচ্চাকে দেখতে না পেয়ে রাব্বির মা খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে ১২টার দিকে এক পর্যায়ে পুকুরে ছেলের মৃতদেহ পানিতে ভাসতে দেখেন।
স্থানীয়রা রাব্বিকে পানি থেকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাব্বিকে মৃত হিসেবে ঘোষণা করেন। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে একটি শিশু মৃত্যুর ঘটনার সংবাদ মৌখিকভাবে জানতে পেরেছি। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০