ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’

সিংড়ায় গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:৩৪:২৭ অপরাহ্ন
সিংড়ায় গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সিংড়ায় গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির সভাপতি মো. রমিজুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবগঠিত কমিটির সদস্যসচিব মো. মফিজুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন প্রামাণিক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক