ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

জন্মদিনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা, অসুস্থ হয়ে পড়লেন সুস্মিতা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫৯:০৫ অপরাহ্ন
জন্মদিনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা, অসুস্থ হয়ে পড়লেন সুস্মিতা ছবি: সংগৃহীত
জন্মদিনটা যেন অভিনেত্রী সুস্মিতা রায়ের জীবনের মোড় ঘুরিয়ে দিল। স্বামীর সঙ্গে একজোটে সে দিন বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। যদিও এই প্রথম নয়, বছর দুয়েক আগেও একবার বিচ্ছেদ হয় তাঁদের। আলাদা থাকতেন দু’জনে। কিন্তু স্বামীর গাড়ি দুর্ঘটনার পর ফের কাছাকাছি আসেন তাঁরা।

যদিও এ বার আর নতুন করে ভেবে দেখার জায়গা নেই বলে দাবি অভিনেত্রীর দেওর অভিনেতা সায়ক চক্রবর্তীর। তিনি আনন্দবাজার ডট কমকে জানান, কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। সুস্মিতা এবং তাঁর স্বামী বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। বিচ্ছেদের কথা ঘোষণা করার পর সুস্মিতা নিজের সমাজমাধ্যমে জানান, তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। চিকিৎসক দেখাতে চান। সাহায্য চাইলেন নেটমাধ্যমে।

সুস্মিতা নিজের সমাজমাধ্যমের পাতায় জানান, তাঁর পেটে যন্ত্রণা সঙ্গে বমি হচ্ছে। কিন্তু সব থেকে কষ্ট পাচ্ছেন পায়ের ব্যাথায়। হাঁটু ভাজ করতে পারছেন না। সুস্মিতা নিজের বাড়ি থেকেই ভিডিয়োটি করে পোস্ট করেন। অভিনেত্রী হওয়ার পাশপাশি খ্যাতনামী ভ্লগার তিনি। যে বাড়ি থেকে ভিডিয়োটি করেছেন সেখানেই স্বামীর সঙ্গে থাকতেন অভিনেত্রী। বিচ্ছেদে হয়ে গেলেও কি ছাদ আলাদা হয়নি তাঁদের! সে বিষয়ে সুস্মিতা কিছু স্পষ্ট করে বলেননি তাঁর পোস্টে।

সুস্মিতা সুন্দরবনের মেয়ে। লড়াই তাঁর জীবন জুড়ে। ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করা খুব সহজ ছিল না তাঁর কাছে। স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর অনুরাগীদের মনখারাপ এই খবরে। প্রতি বারের মতো এ বারেও লড়াইয়ে জিতবেন তিনি, এই শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক