ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সিংড়ায় গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত চণ্ডীগড়ে সালমান খানের নামে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প মা হওয়ার পর অভিনয়ে ফিরতে প্রস্তুত করিশ্মা তন্না দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক বিতর্ক, মুখ খুললেন কৃতি সেনন পুলিশকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট, তিন মামলার আসামি শিবিরের সাবেক নেতা আবরার ফাহাদ হত্যার ৭ বছর, এখনও অপেক্ষায় পরিবার জাজিরায় ১৭ দিনেও নিখোঁজ কিশোরী, শোকে মায়ের মৃত্যু পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, হৃদরোগ বলে চালানোর চেষ্টা ইরানের সঙ্গে সংঘাতে ৮১ মার্কিন যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে নতুন চমক দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি ‘মানবতা ফেরিওয়ালা’ এসিল্যান্ড শিবু দাশের বিদায়

দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:১৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:১৮:৩২ অপরাহ্ন
দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ
দ্বিতীয় সন্তানের অপেক্ষায় বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন তাঁরা। গত বছরের ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন তারকাদম্পতি। এবার জানালেন, ফের মা-বাবা হতে চলেছেন তাঁরা।

বুধবার সকালে একটি জোড়া ছোট্ট সাদা মোজার ছবি পোস্ট করেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের হাতের ওপর রাখা ছিল সেই ছোট্ট মোজা। তার ওপর রাখা প্রথম সন্তানের ছোট্ট হাত। ছবিটির সঙ্গে ক্যাপশনে তাঁরা লেখেন, “আরও এক বার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।”

এই পোস্ট প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন কিয়ারা ও সিদ্ধার্থ। করীনা কপূর খান মন্তব্য করেন, “আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!” কর্ণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানীসহ আরও অনেক তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

কিয়ারা ও সিদ্ধার্থের কাছে ছোট্ট সাদা মোজার বিশেষ তাৎপর্য রয়েছে। একই কায়দায় ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তাঁরা। সেবার ছবিতে ছিল শুধু সিদ্ধার্থ ও কিয়ারার হাত। ক্যাপশনে তাঁরা লিখেছিলেন, “আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে।”

এর কয়েক মাস পর, ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর জানান তাঁরা। তাঁদের কন্যাসন্তান হয়েছে। পরে গত বছরের নভেম্বর মাসে সাদা মোজা পরা ছোট্ট এক জোড়া পায়ের ছবি প্রকাশ করে মেয়ের প্রথম ঝলকও দেন তারকাদম্পতি। ফলে এবারও সুখবর জানাতে সেই সাদা মোজার ব্যবহার বিশেষভাবে নজর কেড়েছে অনুরাগীদের।

২০২৫ সাল কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। মা হওয়ার পাশাপাশি কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ মুক্তি পায়। অন্যদিকে সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায় ওই বছর। চলতি বছর কিয়ারার বহু প্রতীক্ষিত ‘টক্সিক’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থের ‘দ্য বন’। দুই তারকার সাম্প্রতিক ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২