ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ নিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সিংড়ায় গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত চণ্ডীগড়ে সালমান খানের নামে তৈরি হচ্ছে আবাসন প্রকল্প মা হওয়ার পর অভিনয়ে ফিরতে প্রস্তুত করিশ্মা তন্না দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা-সিদ্ধার্থ রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক বিতর্ক, মুখ খুললেন কৃতি সেনন পুলিশকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট, তিন মামলার আসামি শিবিরের সাবেক নেতা আবরার ফাহাদ হত্যার ৭ বছর, এখনও অপেক্ষায় পরিবার জাজিরায় ১৭ দিনেও নিখোঁজ কিশোরী, শোকে মায়ের মৃত্যু পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, হৃদরোগ বলে চালানোর চেষ্টা ইরানের সঙ্গে সংঘাতে ৮১ মার্কিন যুদ্ধবিমান-ড্রোন-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে নতুন চমক দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, ১৭ অক্টোবর খোলা থাকবে অফিস প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি ‘মানবতা ফেরিওয়ালা’ এসিল্যান্ড শিবু দাশের বিদায়

জাজিরায় ১৭ দিনেও নিখোঁজ কিশোরী, শোকে মায়ের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৪:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৪:০০:২৫ অপরাহ্ন
জাজিরায় ১৭ দিনেও নিখোঁজ কিশোরী, শোকে মায়ের মৃত্যু জাজিরায় ১৭ দিনেও নিখোঁজ কিশোরী, শোকে মায়ের মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হওয়ার ১৭ দিন পরও সন্ধান মেলেনি সাবরিনা আক্তার শিমু (১৫) নামে এক কিশোরীর। মেয়ের নিখোঁজের পর দুশ্চিন্তা ও শোকে ভেঙে পড়েছিলেন তার মা। এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করে মারা গেছেন তিনি।

নিখোঁজ সাবরিনা আক্তার শিমু জাজিরা উপজেলার কাজীরহাট এলাকার ডুবিসায়বর গ্রামের বাহাদুর দেওয়ানের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিমু। এরপর আর বাড়িতে ফেরেনি সে। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জাজিরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্যরা জানান, শিমু নিখোঁজ হওয়ার পর থেকেই তার মা মানসিকভাবে ভেঙে পড়েন। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় সারাক্ষণ দুশ্চিন্তায় থাকতেন তিনি। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে স্ট্রোক করে তার মৃত্যু হয়।

শিমুর বাবা বাহাদুর দেওয়ান বলেন, ‘মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। মেয়ের চিন্তায় আমার স্ত্রীও মারা গেলেন। আমরা শুধু মেয়েকে ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

শিমুর বোন সারাহ সাবরিন বলেন, একদিন ফোন করে শিমু শুধু জানিয়েছিল, সে রংপুরে আছে। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। তার ভাষ্য, ‘আমার মা চিন্তায় দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা অনেকবার ফোন করেছি, মেসেজ ও ভয়েস মেসেজ দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমার বোনকে দ্রুত খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

এদিকে পুলিশ জানিয়েছে, শিমুর নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করতে গিয়ে প্রাথমিকভাবে এক ছেলের সঙ্গে তার রংপুরে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনের লোকেশনও শনাক্ত করা হয়েছিল। পরে ব্যবহৃত সিমটি বন্ধ করে দেওয়া হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে একটি ছেলের সঙ্গে সাবরিনা রংপুরে গেছে। তার মোবাইলের লোকেশন শনাক্ত করা হয়েছিল। পরে সিমটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর সাবরিনার মায়ের সঙ্গেও কথা হয়েছিল। তখন সে জানিয়েছিল, সে বাড়িতে ফিরবে না। তবে মেয়েটির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২