ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল পাংশায় প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে মাছ নিধন; বিএনপি নেতা গ্রেপ্তার রামেবি’র উপাচার্যকে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে নতুন চমক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৩:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৩:৫০:৩১ অপরাহ্ন
মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে নতুন চমক মাছওয়ালির বেশে কৌশানী, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’তে নতুন চমক
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি আবারও বড় পর্দায় ফিরছেন। ‘বহুরূপী’র সাফল্যের পর প্রায় দুই বছর পর ঝিমলি চরিত্রে দেখা যাবে তাকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ দিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম আজকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির। এরই মধ্যে সিনেমার প্রচারের অংশ হিসেবে প্রকাশিত একটি মজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

ভিডিওতে একেবারে ভিন্ন অবতারে ধরা দিয়েছেন কৌশানী। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ মাথায় শক্ত করে বাঁধা খোঁপা, সাধারণ শাড়ি, শ্যামলা মেকআপ এবং ডি-গ্ল্যাম লুকে তাকে দেখা গেছে একেবারে চেনা মেছুনির সাজে।

হাতে বড় বড় মাছ নিয়ে ক্রেতাদের ডাকতে দেখা যায় অভিনেত্রীকে। মাছ বিক্রির পাশাপাশি মাছ কাটতেও দেখা যায় তাকে। বঁটিতে মাছ কাটার সময় মজার ছলে কৌশানীকে বলতে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

এ ছাড়া বাজারের হকারদের মতো গলা ছেড়ে মাছ বিক্রির হাঁক দিতেও দেখা যায় তাকে। হাতে বড় মাছ তুলে তার ডাক, ‘দুইশ দুইশ, সিলভার দুইশ, বড় মাছ, টাটকা মাছ!’—ভিডিওতে বেশ মজার আবহ তৈরি করেছে।

শুটিংয়ের ফাঁকে কৌশানীর হাসিখুশি ও রসিক মেজাজও ধরা পড়েছে ভিডিওতে। সহকর্মীদের সঙ্গে মাছের গন্ধ নিয়েও মজা করতে দেখা যায় তাকে। সব মিলিয়ে ঝিমলির নতুন এই রূপ নিয়ে দর্শকদের মধ্যে সিনেমাটি ঘিরে আগ্রহ আরও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০