ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল পাংশায় প্রবাসীর মাছের প্রকল্পে ভাঙচুর, বিষ প্রয়োগে মাছ নিধন; বিএনপি নেতা গ্রেপ্তার রামেবি’র উপাচার্যকে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

‘মানবতা ফেরিওয়ালা’ এসিল্যান্ড শিবু দাশের বিদায়

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০৩:৩৭:৫৪ অপরাহ্ন
‘মানবতা ফেরিওয়ালা’ এসিল্যান্ড শিবু দাশের বিদায় ‘মানবতা ফেরিওয়ালা’ এসিল্যান্ড শিবু দাশের বিদায়
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বদলি হয়ে বিদায় নিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বদলি হয়ে বিদায় নিলেনসহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত।

ভূমি সেবায় স্বচ্ছতা, দালালমুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ এবং বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন ‘মানবতা ফেরিওয়ালা’ হিসেবে।

প্রায় ১৪ মাস পুঠিয়ায় দায়িত্ব পালনের পর পদোন্নতিজনিত বদলিতে ৬ অক্টোবর সন্ধ্যায় তিনি কর্মস্থল ছাড়েন। ২০২৫ সালের ২৭ জুলাই সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পুঠিয়ায় যোগ দিয়েছিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের হয়রানি কমানো, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেন শিবু দাশ। ভূমি সেবার ডিজিটাল ব্যবস্থার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

তবে তাঁর পরিচিতি শুধু ভূমি অফিসকেন্দ্রিক ছিল না। পুঠিয়ার বিভিন্ন এলাকায় দুর্যোগ, বিপদ কিংবা অসহায় মানুষের প্রয়োজনের সময়ে তিনি ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে স্থানীয়দের ভাষ্য। শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁকে দেখা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দাপ্তরিক প্রয়োজনের বাইরে কোনো সমস্যায় পড়লেও অনেকে তাঁর কাছে সহযোগিতা চাইতেন। তাঁদের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্বের সঙ্গে সাধারণ মানুষের প্রতি সহমর্মিতার যে সমন্বয় তাঁরা দেখতে চেয়েছেন, শিবু দাশের কর্মকাণ্ডে তার প্রতিফলন পেয়েছেন।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং অনলাইন জুয়া বন্ধে উপজেলা প্রশাসনের বিভিন্ন অভিযানে সক্রিয় ছিলেন তিনি। মাদক বিক্রি, সেবন ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানের কারণে অপরাধীদের কাছে তিনি ছিলেন কঠোর কর্মকর্তা হিসেবে পরিচিত।

বিদায়বেলায় আবেগাপ্লুত শিবু দাশ সুমিত বলেন, সরকারি চাকরির নিয়ম অনুযায়ী এক কর্মস্থল থেকে অন্যত্র যেতে হয়। তবে কর্মস্থল বদল হলেও মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতি থেকে যায়।

তিনি বলেন, ‘পুঠিয়ায় দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা দেওয়ার চেষ্টা করেছি। ডিজিটাল ভূমিসেবার সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা বজায় রাখাই ছিল আমার অন্যতম লক্ষ্য। কতটা সফল হয়েছি, তার বিচার করবেন পুঠিয়ার মানুষ।’

তিনি আরও বলেন, ‘পুঠিয়াকে আমি আমার পরিবারের মতো মনে করেছি। জাতি, ধর্ম, বর্ণের পার্থক্য না করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি যেখানে থাকি না কেন, পুঠিয়ার মানুষের ভালোবাসা ও এখানকার স্মৃতি আমার হৃদয়ে থাকবে।’

স্থানীয় বাসিন্দারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করে বলেন, একজন কর্মকর্তা চলে গেলেও তাঁর ভালো কাজের স্মৃতি মানুষের মনে থেকে যায়। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিবু দাশের মতো কর্মকর্তারা সরকারি সেবাকে আরও মানবিক ও জনবান্ধব করে তুলবেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০