ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:৪২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:৪২:৪৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ৩০  লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
 নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঁড়ইল  ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাধইল গ্রামের বাবুরামের ছেলে রুবেন (৪০)। অপরজন হলেন একই গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ সোহরাব হোসেন(৫০)। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার উপজেলার পাঁড়ইল  ইউনিয়নের মাধইল মহাপাড়া গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২