ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:২৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:২৮:২০ অপরাহ্ন
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
''বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টায় সুতরানা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুদরানা রাস্তার পাশে খাসজমিতে, সুদরানা মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মাঠের ধারে, সুদরানা ক্লাব, উপজেলা চত্বরসহ বিভিন্ন সুবিধাজনক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মোট ৪৭৫টি ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে ২০০টি মেহগনি, ৫০টি পেয়ারা, ৫০টি অর্জুন, ৫০টি জলপাই, ৫০টি সুপারি, ২০টি নিম, ২০টি আমলকি, ৫টি তেঁতুল, ৫টি চালতা, ৫টি কৃষ্ণচূড়া, ৫টি বকুল, ৫টি জারুল, ৫টি শিমুল এবং ৫টি শিশু গাছের চারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন সরবরাহ করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিসীম ভূমিকা পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, আনসার ভিডিপি কর্মকর্তা বলেন প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছি। 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষ্যেই আনসার ও ভিডিপির উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ পৃথিবী গঠনে গাছের ভূমিকা অপরিসীম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহা, ইউনিয়ন দলনেতা-দলনেত্রী এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২