ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময় আদালতে মামলা চলমান এরই মধ্যে রাণীশংকৈলে জমি দখলের চেষ্টা সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাগরিকদের অধিকার সচেতন করেছে 'সুশীল' প্রকল্প সিংড়ায় এমপি আনুর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ দাবি করা সেই পুলিশ কর্মকর্তাকে ধরল ডিবি নওগাঁর মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ঢাকলেন ওসি ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার ৬, পালাতে গিয়ে গুলি খেলেন মূলহোতা ডেভিড বাঁশঝাড়ের পাশে ছেলেসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী অবৈধভাবে সীমান্ত পেরোনোর সময় নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক হিলি সীমান্তে ডিসেম্বরকে ঘিরে কঠোর অবস্থানে বিজিবি লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে শিশুকে হত্যাচেষ্টা, যুবক গ্রেপ্তার ১৮ বছর পর মায়ের কাছে বাদল, আবার ফিরতে হবে কারাগারে শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীর মৃত্যু নওগাঁর কৃষকরা চারা গজানো ধান নিয়ে বিপাকে বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’ ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু

সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০৭:১৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০৭:১৫:০৩ অপরাহ্ন
সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার,  ৫ জনকে জেল-জরিমানা সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা
নাটোরের সিংড়ায় চলনবিলে শিকার করে জবাই করা ৫০টি বক পাখি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড এবং দুই সহযোগীকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের সিংড়া-বারুহাস সড়কের আয়েশ এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

দণ্ডপ্রাপ্ত তিন পাখি শিকারি হলেন উপজেলার পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) ও একই গ্রামের লিটন (৩০)। তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পাখি জবাই করে বস্তায় ভরে বিক্রির কাজে সহযোগিতার অভিযোগে সিংড়া পৌরসভার পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফ (৪০)কে সাত হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলী (২১)কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরে একটি চক্র চলনবিলে পাখি শিকার করে ঘটনাস্থলেই জবাই করে বস্তায় ভরে সিংড়া পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে গোপনে বিক্রি করে আসছিল। এ কাজে আবু হানিফ নামের এক ভ্যানচালককে ব্যবহার করা হচ্ছিল।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ভ্যানচালক বাড়ি থেকে বের হওয়ার পর উপজেলা প্রশাসন ও পরিবেশকর্মীরা তার গতিবিধি অনুসরণ করেন। পরে আয়েশ এলাকায় শিকারিদের কাছ থেকে জবাই করা ৫০টি বক পাখি ভ্যানে তোলার সময় তাদের আটক করা হয়।

সাইফুল ইসলাম আরও জানান, ২০১২ সাল থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছেন। ভোরে কাদামাটি মাড়িয়ে বিলের দুর্গম এলাকায় গিয়ে পাখি শিকার বন্ধের পাশাপাশি বিলপাড়ের মানুষকে সচেতন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক