ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু

ইতিহাস গড়লেন দীপিকা, নাম উঠল হলিউড ওয়াক অফ ফেমে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪৬:৫৩ অপরাহ্ন
ইতিহাস গড়লেন দীপিকা, নাম উঠল হলিউড ওয়াক অফ ফেমে দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত
ভারতীয় চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এনে দিলেন দীপিকা পাড়ুকোন। প্রথমবারের মতো কোনো ভারতীয় তারকার নাম উঠল হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘ওয়াক অফ ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত তালিকায় ‘মোশন পিকচার’ বিভাগে জায়গা পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। দীপিকার সঙ্গে এই সম্মান অর্জন করেছেন ডেমি মুর, এমিলি ব্লান্ট, র‍্যাচেল ম্যাক অ্যাডামস, তিমোথে চালামেট, ফ্রাঙ্কো নিরো এবং গর্ডন র‍্যামসের মতো বিশ্ববিখ্যাত তারকারা।

শুক্রবার (২০ জুন) হলিউড ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল বিশ্বের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত ১০০ প্রার্থীর মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে এই তালিকা অনুমোদন করে হলিউড চেম্বার অফ কমার্সের বোর্ড। এই তালিকায় দীপিকার নাম যুক্ত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দক্ষিণ এশীয় শিল্প-সংস্কৃতির জন্য এক গৌরবময় অধ্যায়। 

২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে দীপিকার হলিউড যাত্রা শুরু হয়, যেখানে তিনি অভিনয় করেছিলেন ভিন ডিজেলের বিপরীতে। যদিও এরপর আর হলিউড ছবিতে দেখা না গেলেও, আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি—বিশেষ করে ফ্যাশন শো, চলচ্চিত্র উৎসব ও নানা আন্তর্জাতিক আয়োজন—তাকে গ্লোবাল আইকনে পরিণত করেছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সময়সীমা নিয়ে তাঁর মন্তব্য কিছু বিতর্ক তৈরি করলেও, বর্তমানে তিনি ব্যস্ত অ্যাটলির পরিচালনায় ৬০০ কোটির একটি মেগা প্রজেক্ট নিয়ে, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। 

বলিউডে খান ও কাপুরদের ছায়া থেকে নিজেকে আলাদা করে দীপিকা গড়ে তুলেছেন এক স্বতন্ত্র পরিচয়। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং ভারতীয় সংস্কৃতির একজন আন্তর্জাতিক প্রতিনিধি। হলিউড ওয়াক অফ ফেমে তার নাম উঠা সেই পরিচয়েরই আনুষ্ঠানিক স্বীকৃতি।

এই সম্মান প্রমাণ করে, ভারতীয় চলচ্চিত্র এখন আর শুধু দেশীয় গণ্ডিতে আবদ্ধ নয়। দীপিকার এই অর্জনের মধ্য দিয়ে আবারও দেখা গেল, দেশীয় সিনেমা বিশ্বমঞ্চে কীভাবে শক্ত অবস্থান তৈরি করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার