ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

৭৯৪ কোটি টাকা আয় করা রিয়ালের সামনে মাইলফলকের হাতছানি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৪২:৩৪ অপরাহ্ন
৭৯৪ কোটি টাকা আয় করা রিয়ালের সামনে মাইলফলকের হাতছানি ছবি: সংগৃহীত
চলমান ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৫ জুলাই) সেমিফাইনালে উঠার লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোরা। আর এই ম্যাচে জয় পেলেই রেকর্ড গড়বে জাবি আলোনসোর দল।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামলেই এক মৌসুমে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বে রিয়াল। ১৯৮৩-৮৪ মৌসুমে লিভারপুল ও ২০১২-১৩ মৌসুমে চেলসি গড়েছে এই রেকর্ড। দুই দলই সমান ৬৭টি করে ম্যাচ খেলেছিল এই দুই মৌসুমে।

ট্রান্সফার মার্কেটের তথ্য মতে, ২০০১-০২ মৌসুমে সর্বোচ্চ ৬৬ ম্যাচ খেলেছিল রিয়াল মাদ্রিদ। আর ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছে লস ব্লাঙ্কোরা। এর মাধ্যমে এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিজেদের ক্লাব রেকর্ড ছুঁয়েছে তারা। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেই লিভারপুল এবং চেলসির রেকর্ড ছুঁয়ে ফেলবে জাবি আলোনসোর দল।  

এছাড়া সেমিফাইনালে উঠতে পারলে তখন রেকর্ডটি নিজেদের দখলে নিয়ে নেবে রিয়াল। আর ফাইনালে উঠলে এ মৌসুমে রিয়ালের ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৬৯। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এমন কিছু এর আগে কখনো দেখা যায়নি ইউরোপের ক্লাব ফুটবলে।

ম্যাচ খেলার এই ধারাবাহিকতায় মৌসুমের একদম শেষ ভাগে এসে বেশ মোটা অঙ্কের অর্থও আয় করছে রিয়াল। এবারের মৌসুমে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়া আর কিছুই জিততে পারেনি তারা। ক্লাব বিশ্বকাপে এই খরা ঘুচতে পারে। আর কোয়ার্টার ফাইনালে উঠে সে পথেই থাকা রিয়াল এরই মধ্যে এই টুর্নামেন্টে আয়ে সব ক্লাবকে পেছনেও ফেলেছে।  

শেষ ষোলোয় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে হারানোর মধ্যে দিয়ে ১ কোটি ২১ লাখ ইউরো প্রাইজমানি পেয়েছে রিয়াল। এর মধ্য দিয়ে চলতি ক্লাব বিশ্বকাপে প্রাইজমানি আয়ে শীর্ষেও উঠেছে আলোনসোর দল। এখন পর্যন্ত এবারের ক্লাব বিশ্বকাপ থেকে রিয়ালের মোট আয় ৫ কোটি ৫২ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৪ কোটি ৪৩ লাখ টাকা)। এর মধ্যে শুধু ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ৩ কোটি ১৪ লাখ ইউরো পেয়েছে রিয়াল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে আসার পথে প্রাইজমানি হিসেবে রিয়াল আয় করেছে ২ কোটি ৩৮ লাখ ইউরো।

সেমিফাইনালে উঠতে পারলে আরও ১ কোটি ৯৪ লাখ ইউরো আয় করবে রিয়াল। ফাইনালে উঠে হারলে পাবে ২ কোটি ৭৭ লাখ ইউরো, আর জিতলে ৩ কোটি ৭০ লাখ ইউরো। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল—এই তিন ম্যাচে ৫ কোটি ৬৪ লাখ ইউরো প্রাইজমানির জন্য খেলবে রিয়াল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান