ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘২৫ হাজার টাকার কথা বলে সহানুভূতি চাইনি’, বিতর্কে মুখ খুললেন রীতি জামদানিতে পূর্ণিমার স্নিগ্ধ সাজ, মুগ্ধ ভক্তরা এআইয়ের অপব্যবহার যৌন নিপীড়নেরই আরেক রূপ: জাহ্নবী কাপুর প্রতিদিন ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয় শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়াল সরকারি অর্থে নিজের প্রচারের বিজ্ঞাপন নয়: ট্রাম্প খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি পরিদর্শকের মৃত্যু বোদায় মোটরসাইকেল থামিয়ে চালককে মারধর, লুটের অভিযোগ; যুবদলের দুই নেতা গ্রেপ্তার হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮ পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

প্রতিদিন ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০২:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০২:৩১:৫৫ অপরাহ্ন
প্রতিদিন ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয় প্রতিদিন ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়
দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন থাকলেও এতদিন প্রকাশ্যে কিছু বলেননি তারা। তবে বিয়ের পর নিজেদের দাম্পত্য জীবন ও ভালোবাসার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন বিজয় ও রাশমিকা।

সাক্ষাৎকারে বিজয় জানান, একটি সম্পর্ক সুন্দর ও দৃঢ় রাখতে ভালোবাসার প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। রাশমিকা প্রতিদিন তাকে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন বলেও জানান তিনি।

বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। ওর দিকে দেখুন, কীভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার “আই লাভ ইউ” বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

সাক্ষাৎকারে আরও একটি বিষয় নজর কাড়ে। কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরস্পরের পা দিয়ে স্পর্শ করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, শারীরিক স্পর্শও তাদের ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।

বিজয়ের ভাষায়, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

এদিকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বিজয় ও রাশমিকা। ‘রানাবালি’ সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের