ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘২৫ হাজার টাকার কথা বলে সহানুভূতি চাইনি’, বিতর্কে মুখ খুললেন রীতি জামদানিতে পূর্ণিমার স্নিগ্ধ সাজ, মুগ্ধ ভক্তরা এআইয়ের অপব্যবহার যৌন নিপীড়নেরই আরেক রূপ: জাহ্নবী কাপুর প্রতিদিন ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয় শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়াল সরকারি অর্থে নিজের প্রচারের বিজ্ঞাপন নয়: ট্রাম্প খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি পরিদর্শকের মৃত্যু বোদায় মোটরসাইকেল থামিয়ে চালককে মারধর, লুটের অভিযোগ; যুবদলের দুই নেতা গ্রেপ্তার হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৮ পীরগঞ্জে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

  • আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:৪৪:১৩ অপরাহ্ন
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও ব্যবহারিক কার্যক্রমে যুক্ত করতেই এসব বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নতুন বইও যুক্ত করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

প্রতিযোগিতায় দেশের সব কটি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের