রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ এ অভিযান চালায়।
আটক দুজন হলেন রাজশাহী নগরের রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার ইয়াকুব আলী ওরফে মানিকের ছেলে মোঃ মোস্তফা ওরফে সাব্বির (২১) এবং নাটোরের সিংড়া থানার চক গোপাল গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২)। আব্দুল্লাহ বর্তমানে মহিষবাথান উত্তরপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, মাদকদ্রব্য সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে উভয়কে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :