বরেন্দ্র অঞ্চলের নিম্নআয়ের ও বস্তিবাসী মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, তীব্র তাপ, দীর্ঘস্থায়ী খরা ও পানির সংকটের বাস্তবতায় আবাসন পরিকল্পনাকে জলবায়ু অভিযোজন ও সামাজিক সুরক্ষার সঙ্গে সমন্বয় করতে হবে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে রাজশাহীর নামোভদ্রা লেকপাড়ে আয়োজিত নীতি সংলাপে বক্তারা এসব কথা বলেন। নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
বক্তারা বলেন, নিরাপদ আবাসনের সঙ্গে পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, জীবিকা ও সামাজিক সুরক্ষার অধিকারও জড়িত। অথচ অনানুষ্ঠানিক বসতিতে থাকা নিম্নআয়ের মানুষ উচ্ছেদ, অপর্যাপ্ত নগরসেবা ও জলবায়ুজনিত দুর্যোগের তুলনামূলক বেশি ঝুঁকিতে রয়েছেন।
ভদ্রা লেকপাড়ের বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, শহরের বর্জ্য সংগ্রহসহ নানা কাজে অবদান রাখলেও তাঁদের নিরাপদ আবাসনের নিশ্চয়তা নেই। আরেক বাসিন্দা নিলুফা বেগম বলেন, ঘরবাড়ি ভেঙে দেওয়ার আতঙ্কে থাকতে হয় তাঁদের।
সংলাপ থেকে উচ্ছেদের আগে পুনর্বাসন, স্বল্পমূল্যে জলবায়ু-সহনশীল আবাসন, নিরাপদ পানি-স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, সবুজায়ন এবং নগর পরিকল্পনায় নিম্নআয়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিতসহ নয় দফা দাবি জানানো হয়।

মোঃ মাসুদ রানা রাব্বানী :