ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৭:১৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৭:১৭:০৪ অপরাহ্ন
নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা
 

রাজশাহী মহানগরীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকা-প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) সার্ভিলেন্স কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সার্বিক তত্ত্বাবধানে মাঠপর্যায়ে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় রাসিকের স্বাস্থ্যসেবার বিভিন্ন অর্জন ও কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। পাশাপাশি মহানগরীর স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় স্বাস্থ্যসেবার মাঠপর্যায়ের কার্যক্রম, টিকাদান কর্মসূচির অগ্রগতি এবং টিকা-প্রতিরোধযোগ্য রোগের নজরদারি আরও জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা এ বিষয়ে মতামত দেন।

সভায় রাসিকের সচিব মোঃ সোহেল রানা, পরিচালক স্বাস্থ্য ডা. মোঃ হাবিবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি উকা জিনিআই, আইইডিসিআরের কো-অর্ডিনেটর সৈয়দ বিল্লাহ, ডা. সঞ্জিব কুমার, ডা. মোঃ মাইনুল আহসান, ডা. কামরুজ্জামান, ডা. ফারহানা হক, ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিকাশ চন্দ্র দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২