ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা রাজশাহীবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক সীতাকুণ্ডে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার চাঁদাবাজি-ছিনতাই মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার কাটাখালী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ তায়কোয়ানডোতে রাজশাহীর সাফল্য, খেলোয়াড়দের সংবর্ধনা রাসিক প্রশাসকের প্রীতম-শেহতাজের বিচ্ছেদ, প্রায় এক দশকের সম্পর্কের ইতি মেসির বিদায়ে আবেগে ভাসলেন পূর্ণিমা-পরীমণি বিএল কলেজ এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুলিবিদ্ধ তালায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ নাটোরে পুত্রবধূর মারধরে শাশুড়ির মৃত্যু, অভিযুক্ত পলাতক অনলাইন বেটিংয়ের অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর, পাবনায় গ্রেপ্তার ৩ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু নিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ রাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় সিরাপ জব্দ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহানগরীতে অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ রাজশাহীতে মাদক কারবারীসহ নারীসহ গ্রেপ্তার ৭

রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৬:২৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৬:২৫:২২ অপরাহ্ন
রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গনে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে  প্রধান অতিথি রাসিক প্রশাসক  মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলে শুভেচ্ছা জ্ঞাপন এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মজিবুল হক মিলন।

এ সময় রাজশাহীর শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২