ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৬:১৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৬:১৩:৪৯ অপরাহ্ন
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা এর মর্যাদা বৃদ্ধি এবং  আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

​সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় ​আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সোভান, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সুপার আবুল হোসেন, সহকারী শিক্ষক তপন কুমার প্রমুখ। 

​সভাপতির সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার  মো. মনিরুজ্জামান বলেন, ​শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও সমাজ পরিবর্তনের প্রধান কারিগর। একটি উন্নত, সমৃদ্ধ ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মানউন্নয়ন, মর্যাদা রক্ষা এবং সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে এবং প্রশাসন সবসময় শিক্ষকদের সার্বিক কল্যাণে পাশে থাকবে।

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। 

বক্তারা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থার সার্বিক মান উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২