ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়।
এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা অভিযানের উদ্বোধন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযানে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার এবং পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন বা ওষুধের ওপর নির্ভর করলে হবে না; নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বাসাবাড়ি, অফিস ও নির্মাণাধীন ভবনের আশপাশে পানি জমতে না দিলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

মোঃ মাসুদ রানা রাব্বানী :