ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর

  • আপলোড সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৬ ০৫:৪০:১৩ অপরাহ্ন
১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর ১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর
রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। 

সোমবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, এ আয়োজন দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতাও আরও সমৃদ্ধ হচ্ছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ ঈশা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু।

৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এতে অংশ নিচ্ছেন। বালক এককে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল; তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১ হাজার ৫৯। বালিকা এককে এগিয়ে ভারতের শেখ শাজফা, তাঁর র‌্যাংকিং ২ হাজার ৪৫।

বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের মূল ড্র থাকছে। বাছাইপর্ব থেকে আটজন এবং ওয়াইল্ড কার্ডের মাধ্যমে চারজন করে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর পাঁচ খেলোয়াড়ও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মূল ড্রয়ে খেলবেন। দ্বৈত ইভেন্টে বালক ও বালিকা বিভাগে থাকছে ১৬টি করে ড্র। টুর্নামেন্ট রেফারির দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২