রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
রোববার (৪ অক্টোবর) রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুর পরামর্শে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে পথচারী, চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে রাস্তা পারাপার এবং যানবাহন চালানোর সময় সতর্ক থাকার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
নিসচার নেতাকর্মীরা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, চালক, পথচারী ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা বাড়ানো জরুরি। নিয়ম মেনে চললে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।
কর্মসূচিতে নিসচা রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী সদস্য আবরার হোসেন তুহিন, জেমি, আফ্রিদি, শহীদ, সবুজ, পিন্টু, সাগর, নুরুন নবী চাঁদ, ফাহিম, এম মাহবুব আল নাহিদ, সাদিকুল, বরাত, আদনান খান, লাভলু, তামজিদ ও তন্ময়সহ সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :