ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ সড়ক দুর্ঘটনা রোধে লক্ষ্মীপুর মোড়ে নিসচার সচেতনতামূলক কর্মসূচি দুর্গাপূজায় নিরাপত্তায় স্বেচ্ছাসেবক টিম, রাজশাহীতে সিসিটিভি, বিকল্প বিদ্যুৎ ও মাদক নিয়ন্ত্রণে জোর ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:২৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:২৩:১২ অপরাহ্ন
রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা কুসুম শিল্পগোষ্ঠীর একটি কারখানা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রবিবারের এ হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ইউক্রেনের সুমি এলাকায় অবস্থিত ওই কারখানাটি কুসুম শিল্পগোষ্ঠীর মালিকানাধীন। হামলার পর কারখানার ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। একাধিক ভিডিও ফুটেজে হামলার ভয়াবহতার ছবি উঠে এসেছে। প্রাথমিক হিসাবে সংস্থাটির প্রায় ৪০০ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ সরবরাহের মাধ্যমে দেশটিতে ব্যবসা শুরু করে কুসুম শিল্পগোষ্ঠী। ২০০২ সালে অন্য সংস্থার ওষুধ সরবরাহ বন্ধ করে নিজেদের তৈরি ওষুধ বাজারজাত শুরু করে তারা। এরপর নিজস্ব উৎপাদন ব্যবস্থার ওপর আরও জোর দেয় সংস্থাটি।

২০০৭ সালে ভারতে এবং ২০০৯ সালে ইউক্রেনের সুমি এলাকায় ওষুধ তৈরির কারখানা গড়ে তোলে কুসুম গোষ্ঠী। বর্তমানে সংস্থাটি প্রায় ৫০ ধরনের ওষুধ তৈরি করে। ইউক্রেন ছাড়াও উজবেকিস্তান, কাজাখস্তান-সহ মোট নয়টি দেশে এসব ওষুধ রফতানি করা হয়। ভারতীয় শিল্পপতি রাজীব গুপ্ত বর্তমানে কুসুম শিল্পগোষ্ঠীর কর্ণধার।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও সুমির ওই কারখানায় উৎপাদন অব্যাহত ছিল। চার বছরেরও বেশি সময় ধরে যুদ্ধের মধ্যেও সেখানে ওষুধ তৈরি হয়েছে। তবে রবিবারের ড্রোন হামলায় কারখানাটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত কয়েক মাস ধরে ড্রোন হামলার তীব্রতা বেড়েছে। তুলনামূলক কম খরচের দ্রুতগতির ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের দাবি, অনেক ক্ষেত্রে এসব ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমস্যায় পড়ছে।

অন্য দিকে, রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতেও পাল্টা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রায় ২৫০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে কিয়েভ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি

ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি