ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ রাণীশংকৈলে স্কুল পরিচালকের বাসায় দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ গাজীপুর সিটি করপোরেশন তার সকল কার্যালয়গুলোতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক ১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ

আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:১৯:৪৬ অপরাহ্ন
আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান লক্ষ্য করে একই ধরনের হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সম্প্রতি ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনারও প্রশংসা করেছে আল কায়েদাপন্থী প্রচারমাধ্যম।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আল কায়েদাপন্থী সমর্থকেরা গত জুলাই থেকে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে আসছে। ওই পত্রিকার সর্বশেষ সংস্করণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানে হামলার হুমকি এবং ফ্লাইদুবাই-কাণ্ডের প্রশংসা করা হয়েছে। আল কায়েদাপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলেও একই বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরে সেসব পোস্ট মুছে ফেলা হয়।

আরবি ভাষায় প্রকাশিত সাপ্তাহিকটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানগুলোকে ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রতিবেদনে ১১ সেপ্টেম্বরের হামলার পাশাপাশি ৩০ সেপ্টেম্বরের ঘটনাটিরও উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে ৯/১১ হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছবি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, একদিন ‘আমেরিকান সাম্রাজ্যের পতন’ ঘটবে।

এরই মধ্যে গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে গুরুতর নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটে। বিমানটি দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল। অভিযোগ, প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় সহ-পাইলট ককপিটে থাকা জরুরি পরিস্থিতিতে ব্যবহারের কুঠার দিয়ে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে আঘাত করেন।

অভিযোগ রয়েছে, এরপর সহ-পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেওয়া বা হাইজ্যাকের চেষ্টা করেন। গুরুতর আহত হওয়ার পরও পাইলট স্মিত মচ্ছর বিমানের নিয়ন্ত্রণ তার হাতে যেতে দেননি। একপর্যায়ে তিনি ককপিটের দরজা খুলে দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

তবে ফ্লাইদুবাইয়ের ওই ঘটনার সঙ্গে আল কায়েদার সাংগঠনিক বা সরাসরি কোনো যোগসূত্র রয়েছে—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফ্লাইদুবাইয়ের ঘটনায় হামলাকারী সহ-পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত ছিলেন। ঘটনার জন্য দায়ীদের ‘চরম মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ফ্লাইদুবাই-কাণ্ডের নেপথ্যে কোনো সন্ত্রাসী সংগঠনের যোগ রয়েছে কি না, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের