ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্লাব কাপ তায়কোয়ানডোতে রাজশাহীর ১৫ পদক এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৮:০৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৮:০৪:০৩ অপরাহ্ন
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে
ভোজপুরি সিনেমার শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী সানজানা পাণ্ডে। দৃশ্য ধারণের সময় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকেও আগুনের আঁচ লাগে। পরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে অভিনেত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-এর শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার বদলাপুরে সিনেমাটির শুটিং হচ্ছিল।

সিনেমার গল্পের প্রয়োজনে আগুনের মধ্যে দাঁড়িয়ে একটি দৃশ্যে অভিনয় করছিলেন সানজানা পাণ্ডে। এজন্য শুটিং সেটে আগুনের ব্যবস্থা করা হয়েছিল। তবে দৃশ্য ধারণের একপর্যায়ে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে গেলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের আঁচ লাগে অভিনেত্রীর পোশাকেও।

এ সময় শুটিং সেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে ইউনিটের সদস্যরা দ্রুত সানজানার কাছে ছুটে যান। পানি দিয়ে আগুন নেভানোর পাশাপাশি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শুটিং ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির ‘কুইন’খ্যাত সানজানা পাণ্ডে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শুটিং ইউনিটের সদস্যদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। পাশাপাশি সিনেমাটির কাজের প্রতি পুরো দলের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘ভূতনি কা বদলা’ একটি ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা। এতে সানজানা পাণ্ডের পাশাপাশি অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী, মাহী শ্রীবাস্তবসহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান