ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ পুঠিয়ায় চাকরির প্রতিশ্রুতিতে টাকা-জমি নেওয়ার অভিযোগ, স্কুলের মাঠে কলাগাছ নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবগঞ্জে ১৯ ককটেল উদ্ধার, বিজিবি-পুলিশের যৌথ অভিযান পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৭:১৫ অপরাহ্ন
নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য  সাজ্জাদ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উত্তোলন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়েস গ্রামে এ লাশ উত্তোলন করা হয়। নিহত সাজ্জাদ ওই গ্রামের রেজাউল হকের ছেলে। 

লাশ উত্তোলনের সময় নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উপ-পরিদর্শক বেল্লাল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার এজাহার  সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর একটি বিদ্যুৎতের পোলের উপর কাজ করা অবস্থায় সেফকার্ড ছিড়ে পড়ে গেলে সাজ্জাদ আলীর মৃত্যু হয়। পল্লী বিদ্যুতের ঠিকাদার শফিকুল ওই সময় নিহতের পরিবারকে বিভিন্নভাবে প্রলোভন ও আশ্বস্ত করে পারিবারিক ভাবে সাজ্জাদ আলীর  দাফন কাফন সম্পন্ন করেন। 
পরে ওই ঘটনায় নিহত সাজ্জাদ আলীর মা আজিদা বিবি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গত ৫ সেপ্টেম্বর পল্লী বিদ্যুতের ঠিকাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে শফিকুল (৬৫) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা নম্বর ১০। 

 নিহতের মা ও মামলার বাদী বলেন, আমার ছেলে ঠিকাদারের অবহেলায় মারা গেছে। আমার ছেলের কাজ ঝুঁকিপূর্ণ হওয়া সত্বেও  পোলের উঠার বেল্টসহ সকল সরঞ্জাম ছিলো দুর্বল। এ কারণে বিদ্যুৎতের পোলের উপর থেকে বেল্ট ছিড়ে নিচে পড়ে আমার ছেলের মৃত্যু হয়েছে।  আমি আসামির গ্রেপ্তার ও বিচার চাই।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশে নিহত ব্যক্তির  লাশ কবর থেকে  উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান