ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডিবির প্রকল্পে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে গুরুত্ব রবি বোলার হান্টে রাজশাহী বিভাগে নির্বাচিত ১৬ নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা, নিহত ১ আমেরিকায় ৯/১১ ধাঁচে হামলার হুমকি আল কায়েদার ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৫৩:৪৯ অপরাহ্ন
এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা
রাজশাহীর সার্বিক উন্নয়ন, নগর অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

রবিবার দুপুর ২টায় আরডিএর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সভায় সংস্থাটির বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় রাজশাহীর নগর উন্নয়নের বিভিন্ন দিক, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে টেকসই সমাধান এবং ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়।

আরডিএ চেয়ারম্যান বলেন, রাজশাহীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নগরীর ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সম্ভাব্য সহযোগিতা কাজে লাগিয়ে রাজশাহীর টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সভায় আরডিএর বিভিন্ন শাখার প্রধানরা নিজ নিজ বিভাগের কার্যক্রম, চলমান উন্নয়ন উদ্যোগ এবং নগর উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান