ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:২০:০৫ অপরাহ্ন
মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকাশক্ত হয়ে আমাদের সন্তানরা পরিবার ও সমাজকে ধ্বংস করছে। মাদক কারবারি ও মাদকসেবী সমাজের শত্রু। যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা, মাদকের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। সুতরাং মরণব্যাধি ও সমাজবিধ্বংসী মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করতে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা অর্জনের মধ্য দিয়ে তোমাদের জীবনকে বিকশিত করতে হবে। তোমরা আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠলে দেশও উন্নত হবে। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সাইবার ক্রাইম থেকে দূরে থাকতে হবে। সব ধরনের সামাজিক অপরাধ থেকে নিজেদের রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব।

তিঁনি ৪ অক্টোবর রবিবার দুপুর সাড়ে বারোটায় আত্রাই থানা কর্তৃক উপজেলা পরিষদ হলরুমে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক ও সাইবার অপরাধ আজ তরুণ সমাজের জন্য বড় হুমকি। এ থেকে রক্ষা পেতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন হতে হবে। তিনি শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকা, অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং সাইবার বুলিং ও হয়রানি থেকে দূরে থাকার পরামর্শ দেন। মাদক প্রতিরোধে কোনো আপোষ নয়, এটি সমাজকে রক্ষার লড়াই। এ লড়াইয়ে সবাইকে অংশ নিতে হবে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সহ উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল ও আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় সাংবাদিক, সাধারণ জনগণ, শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এর আগে এমপি রেজু নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে রাণীনগর ও আত্রাই অংশে নিজস্ব অর্থায়নে নির্মিত দুটি পুলিশ বক্স উদ্বোধন করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২