ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ রাণীশংকৈলে স্কুল পরিচালকের বাসায় দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ গাজীপুর সিটি করপোরেশন তার সকল কার্যালয়গুলোতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক ১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ

মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:১৬:৫৯ অপরাহ্ন
মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ
ঝিনাইদহের মহেশপুরে জীবিত অবস্থাতেই নিজের কবর তৈরি করে রেখেছেন আব্দুর রহিম নামে এক বৃদ্ধ। শুধু নিজের জন্য নয়, মৃত্যুর পর স্ত্রীকে পাশে দাফন করার ইচ্ছায় পাশাপাশি আরেকটি কবরও খুঁড়ে রেখেছেন তিনি। গত পাঁচ বছর ধরে নিজের হাতে তৈরি করা সেই কবরের যত্ন নিচ্ছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে। আব্দুর রহিমের তৈরি কবরটি ইট-পাথর দিয়ে পাকা করা। রয়েছে পিলার, ছাদ ও ছোট ছোট মিনার। প্রথম দেখায় এটি কোনো ছোট ঘর বা স্থাপনা মনে হলেও মূলত এটি তার নিজের জন্য তৈরি করা কবর।

প্রতিদিন নিয়ম করে কবরটির পরিচর্যা করেন আব্দুর রহিম। ধুলোবালি জমলে নিজ হাতেই পরিষ্কার করেন। পাশাপাশি স্ত্রীর জন্যও একটি কবর খুঁড়ে রেখেছেন তিনি। মৃত্যুর পর তাদের দুজনকে যেন পাশাপাশি দাফন করা হয়—এটাই তার শেষ ইচ্ছা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত্যুর পর সন্তানরা ঠিকভাবে দাফন-কাফন করবেন কি না—এমন শঙ্কা থেকেই জীবিত অবস্থায় নিজের কবর প্রস্তুত করার সিদ্ধান্ত নেন আব্দুর রহিম। মৃত্যুর পর যেন কারও ওপর বোঝা হতে না হয়, সে বিষয়টিও তার ভাবনায় রয়েছে।

এমনকি নিজের মৃত্যুর পর কুলখানি, চল্লিশা ও দোয়া মাহফিলের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্যও আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি।

আব্দুর রহিমের এই ব্যতিক্রমী কর্মকাণ্ড দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ বিষয়টিকে বিস্ময়কর ও কৌতূহলোদ্দীপক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, জীবনের চরম সত্য মৃত্যুকে এতটা কাছ থেকে মেনে নেওয়ার মানসিকতা সত্যিই বিরল।

জীবিত অবস্থায় নিজের কবর তৈরি করে রাখার এই ঘটনা নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা। তবে আব্দুর রহিমের কাছে এটি লোকদেখানো কোনো আয়োজন নয়; বরং মৃত্যুর পরের জীবন নিয়ে নিজের বিশ্বাস ও শেষ ইচ্ছাকে বাস্তবায়নের প্রস্তুতি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের