ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড বরেন্দ্রে নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসনের দাবি নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স পর্যালোচনা সভা রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরইউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতের অভিযোগ রাজশাহী সরকারি সিটি কলেজে এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত 'সাধারণ সভা ছাড়াই নির্বাচন! রাজশাহী মোটর শ্রমিকদের প্রশ্ন, ‘হিসাব কোথায়?’ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ রাণীশংকৈলে স্কুল পরিচালকের বাসায় দুর্ধর্ষ চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ গাজীপুর সিটি করপোরেশন তার সকল কার্যালয়গুলোতে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে এলজিইডির পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক ১০ দেশের শতাধিক খেলোয়াড় নিয়ে রাজশাহীতে জুনিয়র টেনিসের আসর কক্সবাজারে ২৫.৫ কেজি গাঁজাসহ দুজন আটক খড়ের স্তূপের নিচে ১৯ ককটেল সদৃশ বস্তু উদ্ধার ত্রাসের রাজত্ব কায়েমকারী ছাত্রলীগ নেতা আরাফ পলাতক বিদেশে; দেশে ফিরলেই চরম জীবননাশের ঝুঁকি ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে উসকানি-নাশকতার অভিযোগ

শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:১০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:১০:৪৭ অপরাহ্ন
শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার
বগুড়ার শেরপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর আঁখি মনি (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিয়াদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) উপজেলার চকপোতা গ্রামে অভিযান চালিয়ে রিয়াদ হোসেনের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আঁখি মনি শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার অনুযায়ী, বিদ্যালয়ে যাতায়াতের পথে চকপোতা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রীর পরিবার রিয়াদের পরিবারকে জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয় আঁখি মনি। পথে চকপোতা গ্রামের জামাদারের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান করা রিয়াদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত সময়ে আঁখি বিদ্যালয়ে কিংবা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোনো সন্ধান না পেয়ে শনিবার রাতে ছাত্রীর মা বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন—চকপোতা গ্রামের রিয়াদ হোসেন (২০), তার মা ফরিদা বেগম (৪০), একই এলাকার হাফিজার রহমান (৫৫), রিয়াদের ভাই জিহাদ হোসেন (২৫) এবং কহিনুর বেগম ওরফে জেসমিন (৪০)।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ হোসেনের বাড়ি থেকে আঁখি মনিকে উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জিতে গুরুত্ব দেওয়ার আহ্বান, বিভাগীয় কমিশনারের