ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ পুঠিয়ায় চাকরির প্রতিশ্রুতিতে টাকা-জমি নেওয়ার অভিযোগ, স্কুলের মাঠে কলাগাছ নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবগঞ্জে ১৯ ককটেল উদ্ধার, বিজিবি-পুলিশের যৌথ অভিযান পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:০৭:১০ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাবনার ঈশ্বরদীতে শোভন আহম্মেদ (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর নলগাড়ী এলাকায় তাঁর নানার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শোভন আহম্মেদ ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মধ্য অরণকোলা এলাকার মো. রঞ্জুর ছেলে। তিনি রাজধানী ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সকালে নানার বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় শোভনকে দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সঙ্গে শোভনের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে পরিবারের পক্ষ থেকে ওই সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলা হচ্ছিল। এ বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান