ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ পুঠিয়ায় চাকরির প্রতিশ্রুতিতে টাকা-জমি নেওয়ার অভিযোগ, স্কুলের মাঠে কলাগাছ নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবগঞ্জে ১৯ ককটেল উদ্ধার, বিজিবি-পুলিশের যৌথ অভিযান পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৫:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৫:৫৫:৩৯ অপরাহ্ন
​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় মামলাটি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা তাকে ছোটবেলায় রেখে চলে যান। এরপর থেকে তার দাদি তাকে লালন-পালন করে আসছেন। শিশুটির বাবা চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকরি করেন। সে নিজ বাড়িতে দাদির সঙ্গে বসবাস করে।

গত ৩০ সেপ্টেম্বর সকালে শিশুটির দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে সে বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান