ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কন্ডাক্টরের ভূমিকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নারীদের দিলেন বিনামূল্যে বাসের টিকিট জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক ম্যাসাচুসেটসে মিলল দুই মাথাবিশিষ্ট বিরল কচ্ছপছানা রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা ও গয়না জব্দ, বাংলাদেশির বিরুদ্ধে প্রতিবেদন ঢাকায় রুয়েটিয়ানদের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর

তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয়

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয়
তৈরি পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর প্রভাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ৮ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৩৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই মাসে দেশের পণ্য রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে মাসভিত্তিক হিসাবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে ১১ দশমিক ১১ শতাংশ।

মাসভিত্তিক রপ্তানি আয় কমলেও বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রয়েছে বলে জানিয়েছে ইপিবি। বিশেষ করে তৈরি পোশাক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

ইপিবির তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়ে ১০ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

শুধু সেপ্টেম্বর মাসে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় এক বছরের ব্যবধানে ৮ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ০৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম তিন মাসে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট রপ্তানি আয় হয়েছে ১৩ দশমিক ০৯ বিলিয়ন ডলার।

অর্থাৎ, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবছরের প্রথম প্রান্তিকেও দেশের সামগ্রিক পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত