ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কন্ডাক্টরের ভূমিকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নারীদের দিলেন বিনামূল্যে বাসের টিকিট জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক ম্যাসাচুসেটসে মিলল দুই মাথাবিশিষ্ট বিরল কচ্ছপছানা রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা ও গয়না জব্দ, বাংলাদেশির বিরুদ্ধে প্রতিবেদন ঢাকায় রুয়েটিয়ানদের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:২৫:১৫ অপরাহ্ন
সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে  মাছ নিধনের অভিযোগ সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ
নাটোরের সিংড়ায় পূর্বশত্রুতার জেরে গভীর রাতে মাছ চাষের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

এতে মাছচাষি জিয়াদ মন্ডলের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ভোররাতে উপজেলার ১ নম্বর শুকাশ ইউনিয়নের বিনাহার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জিয়াদ মন্ডল (৪২) ওই গ্রামের বাসিন্দা। তিনি বাড়ির পাশে প্রায় ১২ শতাংশের একটি মিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছগুলো কিছুদিন পরই বিক্রি করার কথা ছিল। কিন্তু শনিবার সকালে পুকুরে গিয়ে জিয়াদ দেখতে পান, বেশ কিছু মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পরে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করলেও অধিকাংশ মাছ মারা যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।

জিয়াদ মন্ডলের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত