ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা রাজশাহী সীমান্তে ভারতীয় মাদক জব্দ কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কন্ডাক্টরের ভূমিকায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, নারীদের দিলেন বিনামূল্যে বাসের টিকিট জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক ম্যাসাচুসেটসে মিলল দুই মাথাবিশিষ্ট বিরল কচ্ছপছানা রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা ও গয়না জব্দ, বাংলাদেশির বিরুদ্ধে প্রতিবেদন ঢাকায় রুয়েটিয়ানদের ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট’ ১১ ডিসেম্বর

কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০২:০৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০২:০৭:০২ অপরাহ্ন
কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর কড়া নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম বহর
ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি বিশেষ লরিতে করে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। ঝুঁকি এড়াতে ঢাকা থেকে রূপপুর পর্যন্ত পুরো পথে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সকাল সাড়ে ৯টার দিকে বহরটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকা অতিক্রম করে। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে বহরটি হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে যাত্রাবিরতি করে। প্রায় ৪৫ মিনিট বিরতির পর সকাল সোয়া ১০টার দিকে বহরটি পুনরায় রূপপুরের উদ্দেশে রওনা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুর রহমান বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ লরিবহরটি পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছায়। পরে নিরাপত্তাব্যবস্থা বজায় রেখে বহরটি রূপপুরের পথে রওনা হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় জ্বালানির চালানটি বুঝে নেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত