ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:২৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:২৩:০০ অপরাহ্ন
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। সে নাটোরের সুপার ফার্নিচার কারখানার শ্রমিক হিসাবে কর্মরত ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, ফার্নিচার কারখানায় কাজ করতো শিশু ইয়াসিনসহ আরও কয়েকজন শিশু। কারখানার পাশেই একটি বাসায় ভাড়া থাকতো তারা। বৃহস্পতিবার সকালে কাজের জন্য সবাই কাজে গেলেও শিশু ইয়াসিন বাড়িতেই থেকে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তার খোঁজে বাড়িতে আসলে ঘরের বারান্দায় গলায় গামছা পেচানো ইয়াসিনের মরদেহ দেখতে পায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কারখানার অন্য শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরেই বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিলো ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি। এ থেকে অভিমানে শিশু ইয়াসিন আত্মহত্যা করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি