ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বাড়ল রপ্তানি আয় ভোলার গ্যাসে নতুন সম্ভাবনা, জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১ হাজার ৭৪৭ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ মহানগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

টাঙ্গাইলে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে অনশন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:৩২:৩৪ অপরাহ্ন
টাঙ্গাইলে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে অনশন টাঙ্গাইলে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে অনশন
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী আরশেদ আলীর বিরুদ্ধে। ঘটনার বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে তিনি অনশন করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে বাড়ির বাইরে ডেকে নেন আরশেদ আলী। পরে তাকে টেনে-হিঁচড়ে পেছনের একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করা হয়।

পরিবারের সদস্যরা জানান, এ সময় বৃদ্ধার চিৎকার শুনে তার এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। পরে অভিযুক্তের পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ছেলে ও নাতিদের মারধর করে আরশেদ আলীকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। তবে চার থেকে পাঁচ দিন ধরে দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সামর্থ্য নেই। এ কারণে বিচারের দাবিতে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ছেলে আসলাম। তার দাবি, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য গিয়েছিলেন। পরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

আসলাম আরও বলেন, বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে ঘরে থাকা দুই লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, “এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। আপনার কাছেই প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে জানাচ্ছি।”

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি

পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি