ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন

  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:২৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:২৬:৪০ অপরাহ্ন
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ছবি: সংগৃহীত
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে। ’২৬ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে আবার ’৩১ সালে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে জনগণের প্রত্যাশা ও শর্ত মেনে জনকল্যাণে কাজ করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতে মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই সব খাতেই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার ছুটি একদিন বাড়িয়েছেন। শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে ছুটির প্যাকেজ করা হলে চাকরিজীবীরা পরিবার ও স্বজনদের সঙ্গে আরও ভালোভাবে সময় কাটানোর সুযোগ পাবেন।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে এমপি মিলন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর প্রতিটি খাত- শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং কৃষকের জীবন-জীবিকা ধাপে ধাপে সংস্কার করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণ হব না। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের