ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পেট ঠান্ডা রাখার শসাও নিয়ম মেনে খাওয়া উচিত

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:০৩:৩৫ অপরাহ্ন
পেট ঠান্ডা রাখার শসাও নিয়ম মেনে খাওয়া উচিত ফাইল ফটো
তেষ্টার মুখে জল যেমন আরামদায়ক, তেমনই শসাও। রসালো এই ফলের তৃষ্ণা নিবারণ করার এবং শরীরকে ঠান্ডা রাখার ক্ষমতা মোটামুটি সকলেই জানেন। নানা সময়ে তার প্রমাণও পেয়েছেন। শসার ওই সমস্ত গুণের জন্যই তাকে শুধু গরমের খাবার হিসাবে নয়, রূপচর্চা এবং ত্বকের পরিচর্যার অঙ্গ হিসাবেও ব্যবহার করা হয়। আবার, শসা হজমেও সাহায্য করে বলে মানেন অনেকে। যে কারণে ভারী খাবার খাওয়ার পরে দই আর শসা দিয়ে রায়তা খাওয়ার চল আছে এ দেশে। কিন্তু শসা সংক্রান্ত এই সবক’টি ধারণা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছে ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো!

ভিডিয়োটিতে এক ফিটনেস প্রশিক্ষককে বলতে শোনা যাচ্ছে, ‘‘দিনের যেকোনও সময়ে যখন তখন শসা খাওয়া যায় না। শসা খেতে হবে সকালে বিটনুন দিয়ে। তা ছাড়া রাতে খাবারের সঙ্গে বা দই দিয়ে শসা খাওয়া এড়িয়ে চলাই ভাল।’’ এই বক্তব্য প্রশ্ন তুলেছে শসা খাওয়ার এত দিনের অভ্যাস নিয়ে। কারণ শসা সকাল ছাড়া অন্য সময়েই খাওয়ার প্রচলন বেশি এ দেশে। কেউ বিকেলের ঝালমুড়িতে শসা খান তো কেউ শসা খান রাতের খাবারের সঙ্গে স্যালাডে। দই দিয়ে শসাকুচি মেখে রায়তা বানিয়ে স্বাস্থ্যকর খাবার হিসাবে তো খাওয়া হয়ই। তবে কি দিনের পর দিন ধরে চলে আসা সেই ধারণা ভুল? পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী বলছেন, ‘‘পুরনো ধারণা যেমন পুরোপুরি ভুল নয়। তেমন পুরোপুরি ঠিকও নয়! এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে শসা খাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে তাঁদের, যাঁদের পেটের সমস্যা রয়েছে।’’

শসা খাওয়ার নিয়ম

১। কোন সময়ে?
পুষ্টিবিদ জানাচ্ছেন, শসা সকালে খেলে প্রাতরাশের সঙ্গে খেলে তেমন ক্ষতি নেই। তবে শসা খাওয়ার সবচেয়ে ভাল সময় হল দুপুরের খাওয়ার পরে। শ্রেয়া বলছেন, ‘‘শশায় রয়েছে কিউকারবিটাসিন নামের একটি উপাদান। যেটি পাকস্থলীতে অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে যাঁদের পেটের সমস্যা রয়েছে, আইবিএস বা পেটফাঁপার মতো সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের রাতে শসা না খাওয়াই ভাল।’’

২। কী ভাবে?
শসা হালকা বিটনুন দিয়ে খাওয়ায় কোনও সমস্যা নেই। তবে শসা নুন ছাড়াও খাওয়া যেতে পারে বলে জানাচ্ছেন আরও এক পুষ্টিবিদ দীপলক্ষ্মী। তিনি বলছেন, যদি বেলার দিকে বা দুপুরে খাওয়ার পরে শসা খাওয়া হয় তবে সামান্য বিটনুন ছড়িয়ে খাওয়া যেতেই পারে। বিটনুন যেহেতু হজমে সহায়ক, তাই যাঁদের পেটফাঁপার সমস্যা রয়েছে, তাঁদের সুবিধা হতে পারে। কিন্তু বিটনুন ছাড়াও শসা খেলে সকালে খেলে ক্ষতি হবে না কোনও। সে ক্ষেত্রে শরীরে বাড়তি সোডিয়ামের বোঝা চাপানো নিষ্প্রয়োজন। স্বাদের জন্য নিলে অল্প পরিমাণে বিটনুন ছড়াতে পারেন।

তবে দই দিয়ে শসা বা রায়তা খাওয়ার ক্ষেত্রে পুষ্টিবিদ শ্রেয়া বলছেন, ‘‘আইবিএস বা গ্যাস-অম্বল অথবা পেটফাঁপার সমস্যা থাকলে রায়তা খুব বেশি না খাওয়াই ভাল। অতিরিক্ত দই আর শসা খেলে তাঁদের সমস্যা হতে পারে। তবে বাকিদের জন্য দই আর শসা এক সঙ্গে খেলে সমস্যা নেই কোনও।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১