ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০১-১০-২০২৬ ০৪:৫৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৬ ০৪:৫৯:২৩ অপরাহ্ন
ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

উদ্বোধনী ফলকে প্রকল্পটির নাম লেখা রয়েছে—‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’।

ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন। পরে নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীসংলগ্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, নদী পুনঃখনন ও সেচব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব নদীসংলগ্ন এলাকায় বন্যা ও নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি কৃষিতে সেচ সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন।

অনুষ্ঠানে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড