ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৫৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৮:৫৬:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযানে নগদ অর্থ চুরি ও গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে একজনকে এক বছরের এবং অপরজনকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ডালাপুকুর গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগে মো. হৃদয় হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, হৃদয় হোসেন তার বাড়িতে রাখা নগদ অর্থ চুরি করে পালিয়ে যাওয়ার সময় তার বাবা-মা চোরাই অর্থসহ তাকে আটক করেন। পরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এরপর হৃদয় হোসেনকে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ১টার দিকে রাজপাড়া থানা পুলিশ বসুয়া গ্রামের মৃত আশেদ আলীর ছেলে মো. বাচ্চু (৫০)-এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, বাচ্চুর হেফাজত থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া গাঁজা সেবনের কাজে ব্যবহৃত দুটি মাটির কলকি, একটি কাঁচি, পাঁচ ইঞ্চি দৈর্ঘ্যের একটি লোহার বস্তু ও এক টুকরা কাপড় জব্দ করা হয়।

পরে বাচ্চুকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করেন। বিচার শেষে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড