ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৭:৩৪:৪৮ অপরাহ্ন
অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ছবি ও ভিডিও তৈরি এবং পরিবর্তনের প্রবণতা দিন দিন বাড়ছে। এরই মধ্যে নিজের নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা।

অভিনেত্রীর অভিযোগ, লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি এআই সংস্থা তাঁর অনুমতি ছাড়াই নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেছে। তবে সংশ্লিষ্ট সংস্থাটির নাম প্রকাশ করেনি উর্বশীর টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে উর্বশী ও তাঁর টিম বিষয়টি জানান। বিবৃতিতে বলা হয়, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা দাবি করার কথাও জানানো হয়েছে।

উর্বশীর টিমের দাবি, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাটি বিপুল ব্যবসায়িক মূল্য তৈরি করেছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবসার মূল্য কয়েকশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা কয়েকশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

বিবৃতিতে সংস্থাটির উদ্দেশে কড়া বার্তাও দেওয়া হয়েছে। উর্বশীর টিমের অভিযোগ, একজন তারকার ব্যক্তিগত পরিচয়, ছবি ও ভিডিও তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা হলে তা নিয়ে আইনি প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এ ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রে তারকাদের ছবি, কণ্ঠ, নাম ও পুরনো ভিডিও থেকে নতুন কনটেন্ট তৈরির অধিকার নিয়েও নতুন করে বিতর্ক সামনে এনেছে। এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিচয় ও সাদৃশ্য ব্যবহারের আইনি অধিকার নিয়েও বিভিন্ন দেশে জটিলতা তৈরি হচ্ছে।

উর্বশী রৌতেলাকে সর্বশেষ ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড