ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৪৫:২৭ অপরাহ্ন
ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার
বিনোদন ডেস্ক: সংগীতজগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) এবারের আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে ভিএমএর ইতিহাসে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় এবারের ভিএমএ। ৩৬ বছর বয়সী সুইফট অনুষ্ঠান শুরু করেছিলেন বিয়ন্সের সঙ্গে যৌথভাবে ৩০টি ভিএমএ পুরস্কারের রেকর্ড নিয়ে। ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের দৃশ্যায়নের জন্য ‘ভিডিও অব দ্য ইয়ার’ জিতে তার মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়ায় ৩১-এ।

সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর গান ‘দ্য ফেট অব ওপেলিয়া’। এ ছাড়া এবারের আয়োজনে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মাননাও পেয়েছেন তিনি। ‘ওপালাইট’ গানের ভিডিওতে ১৯৯০-এর দশকের বিজ্ঞাপনচিত্রের ব্যঙ্গাত্মক উপস্থাপনা লিখেছেন ও পরিচালনা করেছেন এই গায়িকা।

পুরস্কার গ্রহণের সময় নিজের নতুন সম্মাননা প্রয়াত মার্কিন সংগীত তারকা ডলি পার্টনকে উৎসর্গ করেন সুইফট। ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে থাকার সুযোগ পাওয়াকে তিনি সবার জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন।

নজর কাড়ল সুইফটের পোশাক

ইতিহাস গড়ার রাতটিতে পুরস্কারের পাশাপাশি টেইলর সুইফটের পোশাকও নজর কেড়েছে। অনুষ্ঠানের জন্য তিনি বেছে নেন গাঢ় নীল রঙের জমকালো পোশাক। পোশাকটির ওপরের অংশ ছিল মখমলের তৈরি এবং হাতাকাটা অংশে গলার কাছে ছিল জালের মতো স্বচ্ছ নকশা।

নিচের অংশে ছিল রুপালি ঝলমলে নকশার লম্বা স্কার্ট। উরু পর্যন্ত কাটা এই স্কার্টের ঝিকিমিকি অলংকরণ তার সাজে আলাদা আকর্ষণ যোগ করে। সঙ্গে ছিল ঝুলন্ত হীরার দুল ও উঁচু হিল। গাঢ় নীল ও রুপালি রঙের সমন্বয়ে পুরো সাজেই ছিল রাজকীয় আবহ।

এবারের আয়োজনে সুইফটের নতুন গান ‘পেশেন্ট জিরো’-এর ভিডিওও প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এতে অভিনয় করেছেন কলিন ফ্যারেল ও ডাকোটা জনসন। ট্রাভিস কেলসিকে বিয়ের পর এটিই সুইফটের প্রথম সংগীত ভিডিও বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গানটি ‘দ্য লাইফ অব আ শোগার্ল: দ্য এনকোর’ অ্যালবামের চারটি নতুন গানের একটি।

পুরস্কারে দাপট নারী শিল্পীদের

এবারের ভিএমএতে নারী শিল্পীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। সর্বোচ্চ ১৩টি মনোনয়ন নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন ৬৮ বছর বয়সী ম্যাডোনা। তিনি ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘বেস্ট ড্যান্স’ ও ‘বেস্ট কলাবোরেশন’—তিনটি পুরস্কার জিতেছেন।

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে ‘ব্রিং ইয়োর লাভ’ গানের জন্য ‘বেস্ট কলাবোরেশন’ পুরস্কার পান ম্যাডোনা। গানটি তার ২০২৬ সালের অ্যালবাম ‘কনফেশন্স টু’-এর প্রধান গান।

ম্যাডোনার অ্যালবাম থেকে তৈরি চলচ্চিত্র ‘কনফেশন্স টু’ আরও দুটি পুরস্কার পেয়েছে—সেরা চিত্রগ্রহণ ও সেরা কোরিওগ্রাফি। পুরস্কার গ্রহণের সময় নিজের ভিএমএ যাত্রার শুরুর দিকের একটি ঘটনাও স্মরণ করেন তিনি। ৪৩ বছর আগে প্রথম ভিএমএ অনুষ্ঠানে পারফর্ম করার সময় মঞ্চে পড়ে গিয়ে পোশাকের পেছনের অংশ উন্মুক্ত হয়ে গিয়েছিল বলে জানান ম্যাডোনা।

এবারের অনুষ্ঠানে ম্যাডোনার পরিবেশনাও ছিল বিশেষ। ২০০৩ সালে ব্রিটনি স্পিয়ার্সকে চুমু দেওয়ার আলোচিত ঘটনার পর প্রথমবারের মতো ভিএমএর মঞ্চে পারফর্ম করেন তিনি। তার সঙ্গে পরিবেশনায় ছিলেন সাবরিনা কার্পেন্টার।

ভিএমএতে ইতিহাস গড়লেন লিসা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গানের দল ব্ল্যাকপিংকের সদস্য লিসাও এবারের ভিএমএতে ইতিহাস গড়েছেন। ‘ড্রিম’ গানের জন্য ‘সেরা পপ’ পুরস্কার জিতে তিনি এই বিভাগে পুরস্কার পাওয়া প্রথম এশীয় একক শিল্পী হয়েছেন।

গানটির ভিডিওতে অভিনয় করেছেন জাপানি অভিনেতা কেনতারো সাকাগুচি। পুরস্কার গ্রহণের সময় ২৯ বছর বয়সী লিসাকে আবেগাপ্লুত দেখা যায়। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, তাদের সমর্থন ছাড়া এই জায়গায় আসা তার পক্ষে সম্ভব হতো না।

এবারের আয়োজনে ‘সেরা নতুন শিল্পী’ পুরস্কার পেয়েছেন সিয়েনা স্পিরো। ব্রিটিশ গায়িকা রায়েও অনুষ্ঠানে পারফর্ম করেন। প্রয়াত ডলি পার্টন ও জর্জ মাইকেলকে স্মরণ করে বিশেষ পরিবেশনাও ছিল।

এ ছাড়া সুইডেনের জারা লারসনের সঙ্গে ‘স্টেটসাইড’ গানের জন্য ‘সেরা শিল্প নির্দেশনা’ পুরস্কার পেয়েছেন ব্রিটিশ গায়িকা পিংকপ্যানথারেস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দল বিটিএস পেয়েছে ‘সেরা দল’ এবং ‘সুইম’ গানের জন্য ‘বর্ষসেরা গান’-এর পুরস্কার। অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’ জিতেছে ‘সেরা বিকল্প গান’ পুরস্কার। আর ‘ভিডিও ভ্যানগার্ড’ সম্মাননা পেয়েছে নির্ভানা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ