ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩৫:৩৭ অপরাহ্ন
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা  অপসারণ কাজের উদ্বোধন সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন
নাটোরের সিংড়া উপজেলার কৃষিপ্রধান চলনবিল এলাকায় বর্ষায় উজান থেকে ভেসে এসে কৃষিজমিতে জমে থাকা কচুরিপানা অপসারণের এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। 

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সার্বিক ব্যবস্থাপনায় ও তাঁর উপহার দেওয়া আধুনিক কচুরিপানা কাটার মেশিনের সাহায্যে এই অপসারণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায়  উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায়  কৃষিজমিতে জমাকৃত কচুরিপানা অপসারণ কাজের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ভিপি, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

​উদ্বোধন শেষে অতিথিরা বলেন, চলনবিলের বিস্তীর্ণ কৃষিজমিতে প্রতি বছর বর্ষার পানি নামার পর উজান থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা আটকে থাকে। এতে কৃষকদের জমি প্রস্তুত করা ও সময়মতো ফসল বোনা ব্যাহত হচ্ছিল। সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর উদ্যোগে ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কচুরিপানা সরানোর এই কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। নির্দিষ্ট সময়ে জমি চাষযোগ্য হওয়ায় আসন্ন মৌসুমে চলনবিলে কৃষি উৎপাদনে নতুন গতি আসবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের