ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৩০:০৬ অপরাহ্ন
জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিকেনগর ইউনিয়নের বড় কৃষ্ণ নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার অভিযোগ ছিল এক কিশোরের বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবরকে জানায়। পরে তিনি বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন।

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত কিশোর বিদ্যালয়ের গেটের সামনে গেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে রাজ্জাক মাদবরের নেতৃত্বে ওই কিশোরকে কান ধরে উঠবস করানো হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে উত্ত্যক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে দেখলেও, আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনার বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাজ্জাক মাদবর বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ওই কিশোরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তাকে কান ধরে উঠবস করানো হয় এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়েছে।

আইনগত ব্যবস্থা না নিয়ে স্থানীয়ভাবে শাস্তি দেওয়ার বিষয়ে তিনি বলেন, অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, তিনি এ বিষয়ে এখনও অবগত নন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড