ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:২৯:১৮ অপরাহ্ন
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর সংশ্লিষ্ট আইন ও বিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্যের বাজার নিশ্চিত করার লক্ষ্যে বুধবার দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কার্যক্রমে নগরীর কাদিরগঞ্জ এলাকার মেসার্স ভাই ভাই রাইস দোকানে অভিযান পরিচালনাকালে দেখা যায়, আতপ চালের মোড়কের মধ্যে ভিন্ন জাতের পাইজাম চাল রেখে তা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে প্রদর্শন করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী দোকানের মালিককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভিন্ন জাতের চাল ভিন্ন লেবেল বা মোড়কের মধ্যে সংরক্ষণ ও প্রদর্শনের ক্ষেত্রে সঠিক লেবেল ব্যবহার নিশ্চিত করতে এবং এ ধরনের মোড়কসমূহ সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া নগরীর লাজ ফার্মা তে অভিযান পরিচালনাকালে বেশ কিছু খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিকভাবে এসব পণ্যের গায়ে আমদানিকারকের প্রয়োজনীয় সিল/চিহ্ন না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়।

এ বিষয়ে লাজ ফার্মা কর্তৃপক্ষের প্রদত্ত ব্যাখ্যাসহ বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তির বিষয়ে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআই রাজশাহীকে নির্দেশ প্রদান করা হয়েছে।

রাজশাহী মহানগরীর ভোক্তাদের নিরাপদ, মানসম্মত ও সঠিকভাবে লেবেলযুক্ত পণ্য প্রাপ্তি নিশ্চিত করা এবং পণ্য উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও মানদণ্ডের যথাযথ প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ধরনের আইনানুগ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করা হচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীদেরও পণ্য সংরক্ষণ, লেবেলিং, আমদানি ও বাজারজাতকরণের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতন করা হচ্ছে।

ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকায় এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সামারি কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক

বিএসটিআই-এর পক্ষে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক জনাব মোঃ আজিজুল হাকিম

এ সময় পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ এবং আদালতের সংশ্লিষ্ট কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড