ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৩:৪৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৩:৪৭:৪০ পূর্বাহ্ন
পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
রাজশাহীর পুঠিয়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ঘটনাস্থল থেকে দুইটি খনন যন্ত্রের ৪টি ব্যাটারি জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সন্ধা ৬টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল গ্রামে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পুকুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর।

জরিমানাপ্রাপ্ত ব্যাক্তির নাম মোহাম্মদ মেহেদী হাসান (১৯)। তাঁর বাড়ি নাটোর গুরুদাসপুর উপজেলার পুরুরিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, মাটি ব্যবসায়ী একটি সিন্ডিকেট শিলমাড়িয়া ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রয় করে আসছে। এতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। এ ছাড়া পুকুর সংস্কারের নামে এসব মাটি ট্রাক্টরে করে বিভিন্নস্থানে পরিবহনের ফলে গ্রামীন এলাকার রাস্তাসমূহ নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করার পরও এই সিন্ডিকেট মাটি কাটা অব্যাহত রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ